1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৩২৩ বার

প্রতি বছরের ন্যয় এ বছরও ঠাকুরগাঁও জেলায় সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৮ জানুয়ারি রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউপির মুজাবর্নি ফাউন্ডেশনের নিজস্ব কোল্ড ষ্টোরেজ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক মো: মোখলেসুর রহমান রাজু, সেফ হাসপাতালের ম্যানেজার মো: রাজিউল হাসান, জায়ান্ট গ্রুপের ম্যানেজার মো: সায়েদ বিন এরশাদ, কোল্ড ষ্টোরেজের ম্যানেজার শাহিনুর আলম, স্থানীয় রুবেল চৌধুরীসহ কোল্ড ষ্টোরেজ, বাংলা সীডস কোম্পানী ও সেফ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। এ সময় সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য ৫ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইতিপূর্বেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীতেও বড় পরিসরে এ জাতীয় বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net