1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ৬ লক্ষ টাকা ব‍্যায়ে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন সজ্জিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নবীনগরে ৬ লক্ষ টাকা ব‍্যায়ে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন সজ্জিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭৪২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মোহাম্মদ শেখ সাদীর অর্থায়নে ৬ লক্ষ টাকা ব‍্যয়ে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন সজ্জিত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা। আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ- সভাপতি মাজহারুল হক খোকন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সমাজসেবক শহিদুল ইসলাম সবুজ, মাওলানা আবুল হোসেন প্রমুখ।
মিলাদ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্যবৃন্দ, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net