1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়তুল ইরফান আদর্শ মাদরাসা'র বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৭১ বার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাস্থ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসার ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ, শিক্ষানুরাগী অভিভাবক সমাবেশ ও কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শনিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা’র শিক্ষাপরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন’র পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ আলেম মাওলানা নুরুল হক। এ সময় বার্ষিক পরিক্ষার ফলাফল বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসের শুভ উদ্বোধন করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাও নুরুল ইসলাম, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার (জিএম) আলহাজ্ব মাও জাফর ইকবাল, সাংবাদিক মিজান বিন তাহের, বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা, মাও কাইছার মিয়া, ক্বারী আব্দুর রহমান সহ বরেণ্য আলেম ও ইসলামিক স্কলার বৃন্দ।

এ সময় মাদরাসার পরিচালক শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। সন্তোষজনক ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। মাদরাসার এ ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তিনি আগামীতেও শিক্ষক, অভিভাবকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। বরাবরের মতো ২০২২ শিক্ষার্বষের ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরিক্ষায় উর্থীর্ণ শিক্ষার্থীদের শতভাগ পাশের রেকর্ড করায় শিক্ষক শিক্ষার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net