1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাইজভাণ্ডারীর ওরস শরিফ উপলক্ষে আগামি ১৮ জানুয়ারি রাউজানে মোটর শোভাযাত্রা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাইজভাণ্ডারীর ওরস শরিফ উপলক্ষে আগামি ১৮ জানুয়ারি রাউজানে মোটর শোভাযাত্রা

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, ‘মাইজভাণ্ডারী তরিকার’ প্রবর্তক গাউসুল আজম হযরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৭তম ওরস শরিফ উপলক্ষে আগামি ১৮ জানুয়ারি বুধবার রাউজানে মোটর শোভাযাত্রা বের করা হবে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখাসমূহের সমন্বয়ে এ মোটর শোভাযাত্রা শুরু হবে সকাল ১০টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা দরগাহ বাজার থেকে।শেষ হবে গহিরা স্কুল মাঠে। এই শোভাযাত্রায় ট্রাক, মিনিট্রাক, চাদের গাড়ি, মোটরসাইকেলসহ সহস্রাধিক গাড়িতে হাজার হাজার আশেক ভক্ত ও সংগঠনের নেতাকর্মী অংশ নিবেন।শনিবার (১৪ জানুয়ারি) বিকালে এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানান উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা হাবিবুল হোসাইন। সচিব আক্কাছ উদ্দিন মানিক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, জাকের হোসেন মাষ্টার,তাজ মোহাম্মদ মিয়া, জাফর উল্লাহ্ চৌধুরী, আনিসউল খান বাবর, সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া,আমির খসরু, নাজিম উদ্দিন কালু, এস এম ইউছুপ আমিন, মনছুর আলম, মোরশেদুল আলম, মমতাজ উদ্দিন খান দৌলত, তছলিম উদ্দিন,তৌহিদুল আলম, নাছির উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net