1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রক্তের বন্ধনে মীরসরাই উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

রক্তের বন্ধনে মীরসরাই উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২৭৯ বার

রক্তের বন্ধনে মীরসরাই সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ আশ্রয় কেন্দ্রে প্রথম ধাপে প্রায় অর্ধশত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মীরসরাই সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কাওছার, সভাপতি রেজাউল রনি, সহ সম্পাদক আরাফাত, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, দপ্তর সম্পাদক ইকবাল, কার্যকরী সদস্য টিটু, শুভ, রফিক সহ-কার্যকরি সদস্য আরিফ, নুর উদ্দীন, ফাহিম, রাকিব, সোহেল সহ প্রমুখ।

এ সময় রক্তের বন্ধনে মীরসরাই সভাপতি রেজাউল রনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা যে যার অবস্থান থেকে সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net