1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাখো আশেক-ভক্তের উপস্থিতিতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৭তম উরস শরিফ পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

লাখো আশেক-ভক্তের উপস্থিতিতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৭তম উরস শরিফ পালন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার

লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৭তম উরস্ শরিফ. ২৪ জানুয়ারি মঙ্গলবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আগেরদিন বা’দ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত থেকে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। এদিন ফটিকছড়ি উপজেলাধীন ৬২টি এতিমখানার ২৭৯১ শিক্ষার্থীদের একবেলা খাবার বিতরণ এবং রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।
গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৭তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।রাত বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা কররেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। ১১ মাঘ ২৫ জানুয়ারি বুধবার সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত সাহেব কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে উরশ শরীফের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net