1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০১ সদস্যের মীরসরাই উপজেলা নাগরিক কমিটি ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

১০১ সদস্যের মীরসরাই উপজেলা নাগরিক কমিটি ঘোষনা

মীরসরাই সংবাদদাতা :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২৭৭ বার

‘আমরা নিরপেক্ষ নই, আমরা ইতিবাচক সবকিছুর পক্ষে’ এমন স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো মীরসরাই উপজেলা নাগরিক কমিটি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মীরসরাই উপজেলা নাগরিক কমিটির বিষয় ভিত্তিক কমিটির প্রধান ও মীরসরাই উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন প্রেস বিফ্রিংয়ে জানান, মীরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান উপদেষ্টা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুব রহমান রুহেল, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ মোট ৬১ বিশিষ্টজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ। এছাড়া মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছারকে চেয়ারম্যান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে মহাসচিব করে মোট ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ব্রিফিং এ আরো জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার মীরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘরখ্যাত প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোকসভার মধ্য দিয়ে গঠিত নাগরিক কমিটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net