1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ৯৯৯ নম্বরে ফোন আহত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

লালমনিরহাটে ৯৯৯ নম্বরে ফোন আহত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৫৭ বার

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি) সন্ধায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রাম থেকে গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। আহত গৃহবধূ সাথী খাতুন(২৬) উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের জামিউল ইসলাম জীবনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বসত ভিটার জমি নিয়ে গৃহবধূ সাথী খাতুনের সাথে বিরোধ চলছিল তার চাচা শ্বশুর শাহা আলমের। এ বিরোধের জেরে শাহা আলম ও তার ছেলে আলামিন দলবল নিয়ে সাথীর বাড়ির বেড়া ভাংচুর করে। বাঁধা দিলে তার উপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশী সহায়তা কামনা করলে
পরে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহত গৃহবধু সাথীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান আহত গৃহবধূ সাথী খাতুন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, আহত সাথী খাতুনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। আল্ট্রাসনোগ্রাম ও এ-ক্সে করার পরামর্শ দেয়া হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net