1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে মোরশেদ নামের ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮ টার দিকে বর্নিত এলাকার সুপারি বাগান থেকে ঐ লাশ উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ।

নিহত ইজিবাইক চালক মোরশেদ কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শামসুল আলমের ছেলে। তার বাবা শামসুল আলমের দাবী তার পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বাড়ির পার্শ্ববর্তী এক সুপারী বাগানে যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির জানান, এলাকাবাসীর মারফত খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net