1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা মানবিক টিম'র উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্প সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

ঈদগাঁও উপজেলা মানবিক টিম’র উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্প সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৮ বার

কক্সবাজারের ঈদগাঁওতে প্রায় হাজারের অধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খৎনা করালেন ঈদগাঁও উপজেলা মানবিক টিম।

গতকাল ১১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত চিকিৎসা ও খৎনা ক্যাম্পে এই সেবা প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেতা লুৎফর রহমান আজাদ।

সংগঠনের মহাসচিব এম রেজাউল করিম নোমান খাঁনের পরিচালনায় ও চেয়ারম্যান নাসির উদ্দীন জয়ের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জাহানারা ইসলাম বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও চিকিৎসকদের সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ ইউছুফ আলী।

সভায় অন্যান্যদের মধ্যে সংগঠক শহিদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আনম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুর রহমান ইত্তেহাদ, আইন ও সেবা সম্পাদক সাদ্দাম হোসাইন রিফাত, মিডিয়া অনলাইন সম্পাদক মাহাবু আলম মাবু, দপ্তর সম্পাদক লোকমান হাকিম, প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর,তথ্য ও তদন্ত সম্পাদক মোঃ জিশান, নির্বাহী সদস্য জহির উদ্দীন, মক্কা মানবিক টিমের সভাপতি আমানুল হক, রশিদ মিয়া ও মনজুর আলমসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net