ঢাকা   ০৪:১৫:২৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপ-নির্বাচনে রাণীশংকৈল ভোটকেন্দ্রে ইভিএম’র মনিটর চুরি

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈলের আংশিক) আসনের উপনির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মনিটর চুরির ঘটনা ঘটেছে। ভোটের দিন বুধবার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলম। তিনি জানান, ভোটের দিন ইভিএমের মনিটর চুরি বা হারিয়েছে। থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। ইভিএম মনিটর চুরির বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করা হয়েছে। তারা চাইলে বিষয়টি তদন্ত হবে।
ইভিএমের মনিটর চুরি ঘটনায় রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শওকত আলী। তিনি উপজেলার রাতোর মালিভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
শওকত আলী বলেন, ভাংবাড়ী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলিক্ট্রনিক ভোটিং মেশিন মোট ৯টি ইভিএম ও মনিটর ছিল। এরমধ্যে ৬টি ইভিএম দিয়ে ভোট নেওয়া হয়। বাকি তিনটি আলাদা করে রাখা হয়েছিল। ভোটের দিন দুপুরে ভোটারের উপস্থিতি থাকায় তিনি ভোটের অন্যান্য সামগ্রী গোছানোর কাজ করছিলেন। সেসময় তিনি দেখেন সংরক্ষিত রাখা ইভিএমের একটির মনিটর প্যাকেটের মধ্যে নাই। ইভিএম’র মনিটর না থাকায় তিনি অন্য ভোট কেন্দ্রের কক্ষগুলো খোঁজাখুঁজি করেন ।পরে বিষয়টি ভোটের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র পরামর্শে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নম্বর ৩২,
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভোটের দিন একটি কেন্দ্রের ইভিএমের মনিটর চুরি হওয়ার বিষয়ে একটি লিখির অভিযোগ দিয়েছে ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শওকত আলী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত…বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগের কারণে শূন্য হওয়া এই আসনে ১ ফ্রেরুয়ারী বুধবার ভোট হয়। নির্বাচনে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) ও স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় (একতারা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি