1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম

গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানো বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় সভাপতিত্ব করেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিন।

১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রা টি বের হয়ে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিনের সভাপতিত্বে উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা ১০দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের দাম কমানো ও বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিনা শর্তের মুক্তির দাবি করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউছুফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, এস এম মিলিন সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০দফা দাবির পরিপ্রেক্ষিতে সামনের দিকে এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net