1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করপাটি শাহী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

চৌদ্দগ্রামে করপাটি শাহী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭১ বার
Exif_JPEG_420

কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে ১২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান ওয়ায়েজীন হিসেবে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করেন, ঢাকা মেরাজনগর মারকাযুদ্দীন ক্বাওমী মাদরাসার প্রতিষ্ঠাতা, শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী।

মাহফিলে বিশেষ মুফাচ্ছির হিসেবে আলোচনা পেশ করেন বি-বাড়ীয়া থেকে আগত, বিশিষ্ট আলেমে দ্বীন, হযরত মাওলানা ফরহাদ উদ্দিন আইয়ুবী, কনকাপৈত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোবাশ্বির আহমেদ।

তাফসীর মাহফিলে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সদস্য, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল।

করপাটি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো: শহিদ উল্লাহর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল হাশেম ডিলার, হযরত মাওলানা আবু তাহের, কাজী জহিরুল ইসলাম বাবুল, কাজী আব্দুল হাই মানিক, কাজী আবুল কাশেম, আবুল কাশেম মজুমদার, জালাল উদ্দিন মজুমদার, কাজী আবুল খায়ের, কাজী আব্দুল কাইয়ুম, তাজুল ইসলাম, মো: আবুল কাশেম, মাকসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি সদস্য ফারুক বেপারী, ইউপি সদস্য নাছির উদ্দিন প্রমুখ।

করপাটি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইয়াছিন ফারুকীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী মাহি উদ্দিন নয়ন, সমাজসেবক আব্দুল জলিল, মাওলানা সফি উল্লাহ পাটোয়ারী, ব্যবসায়ী মো: ইউসুফ বেপারী, ইউসুফ মিয়াজী, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, আব্দুল হান্নান নয়ন, আব্দুর রহিম সবুজ, মাস্টার ইউনুছ মিয়া, ব্যবসায়ী আবুল কালাম আজাদ মজুমদার বাবু, মো: হাসান মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net