1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক

চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪০ বার

পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকনের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খাঁন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার হামিদ বাশার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন মেম্বার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌরসভা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ, পৌর যুবলীগ নেতা গাজী কাজল, ওয়ালী উল্লাহ পারভেজ, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কাজী খোরশেদ আলম মানিক, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহাগসহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net