ঢাকা   ০৩:৪১:২৫ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

তিতাসে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি ও সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

এ উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে মাছিমপুর বাজার থেকে একটি পদযাত্রা বের হয়ে মাছিমপুর টু আসমানিয়া, কলাকান্দি ও কাশিপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাছিমপুর বাজারে এসে শেষ হয়।

উক্ত পদযাত্রায় অংশ গ্রহণ করেন, সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, মো: আক্তারুজ্জামান, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সিনিয়র সহ-সভাপতি জসিম মুন্সি, সহ-সভাপতি ওয়াসেক মিয়া, কামাল মেম্বার, সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমরান হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, উপজেলা নবীন দলের সভাপতি জুয়েল খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআই টিপু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান সরকার ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি