1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালীতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৫ বার

নোয়াখালী চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুরে নিজ বাড়ীতে নির্যাতিত , অসহায়,দলীয় নেতাকর্মিদরে হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।

এ সময় চাটখিল উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মিরা।

অনুষ্ঠানে উপজেলার ১৫ জন নেতাকর্মির মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলেন,প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ ও কষ্টের কথা শুনে তিনি নিজ ত্রাণ তহবিল থেকে আপনাদের জন্যই এই অর্থ প্রদান করেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জন্য অনেক বেশি দোয়া করবেন। তিনি যেন ভবিষ্যতে আপনাদের দুঃখ, কষ্টের সময় পাশে থেকে আরও বেশি সাহায্য সহযোগিতা করে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net