1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে নবীর অবমাননাকারী শাহেদকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার

বাঁশখালীতে নবীর অবমাননাকারী শাহেদকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৪ বার

বাঁশখালীতে কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে আয়োজিত আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রিয় নবিজী (সাঃ) কে অবমাননাকারী শাহেদ বিন কাসেমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা শাহ ফিরোজ আহমদ মসরুর। দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পুকুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মামলার বাদী ও বাঁশখালী ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ওসমান গণি, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, রাজনীতিবীদ এম মনসুর আলী, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ আহমদ, মনকিচর মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ, নদওয়াতুল ওলামা মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন, সরল মদীনাতুল উলুম পরিচালক মুফতি নুরুল আমিন, আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুনুর রশীদ, কনজুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সোহাইল মাহমুদ, বৈলছড়ি মারকাজুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা কারী ইমরান, মনছুরিয়া তাজবীদুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক, বৈলছড়ি মারকাজুন নুর মাদরাসার পরিচালক মাওলানা ইউনুস, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাধনপুর জমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা খালেদ, মাওলানা ইসমাইল, শিল্পী মাওলানা আজগর হোসাইন ফাহিম প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে কটুক্তি ও ইসলাম ধর্মের অবমাননাকারী শাহেদ বিন কাসেমকে গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবী জানান। একই সাথে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিতে যারা এই ঘটনায় ইন্দন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে দাবী জানানো হয়েছে। পরে মাওলানা ফিরোজ আহমদ মসরুর সাহেবের মুনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net