1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা মামালা দিয়ে বাড়িছাড়া করে আ.লীগ পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

মিথ্যা মামালা দিয়ে বাড়িছাড়া করে আ.লীগ পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে একটি আওয়ামীলীগ পরিবারকে হত্যা মামলাসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করে বাড়িঘর ভাংচুর ও ইট ভাটা থেকে ১কোটি টাকার ইট নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেন আকবর নগর গ্রামের ভুক্তভোগী হাজী ছামেদে আলী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী হাজী ছামেদ আলীর দোতলা একটি, একতলা একটি বিল্ডিং, একটি অফিস ও তার ভাতিজার একটি টিনসিট বিল্ডিং ভাংচুর করা। নেই দরজা জানালা। এছাড়াও প্রতিপক্ষরা ছামেদ আলীর দুইটি ইট ভাটা থেকে কয়েক লাখ ইট লুটপাট করে নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে তাদের। এবং ছামেদ আলীর ইট ভাটা থেকে রাতের আধারে মাহিন্দ্রা ট্রাক দিয়ে লুটপাট করে ইট নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ইট বুঝাইকৃত গাড়িটি জব্দ করে ফতুল্লা মডেল থানা নিয়ে যায়।

এঘটনায় হাজী ছামেদ আলীর স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ কাদির ও রহিম হাজীসহ ২০ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৬ই সেপ্টেম্বর জাকির হোসেন খান নামে এক ব্যক্তি অপহরণ হওয়ার ৩৩ দিন পর নারায়ণগঞ্জ বন্দর থানাধীন ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করে বন্দর থানা পুলিশ। তখন তাহার স্ত্রী খোরশেদা বেগম (৪৬) বাদী হয়ে হাজী ছামেদ আলীর ৫ ছেলেসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলাকে পুঁজি করে এলাকায়া আধিপত্য বিস্তার করার জন্য রহিম হাজী, জামাই জাকিরের বাহিনী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা একত্রিত হয়ে হাজী ছামেদসহ তার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেন।

এবিষয়ে হাজী ছামেদ আলী বলেন, আমাকে এবং আমার ৫ ছেলেসহ ভাই ভাতিজাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে রহিম হাজী ও জাকিররা। এই মিথ্যা মামলার কারনে আমরা আজ বাড়িছাড়া। এই সুযোগে রহিম হাজী ও তার ভাই-ভাতিজারা আমার বাড়িঘর ভাংচুর করে আমার ইট খোলা থেকে প্রায় ১কোটি টাকার ইট লুটপাট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, আমার বাবা ও আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আওয়ামী লীগ করেও আজ বিএনপির লোকদের অত্যাচারে ও মিথ্যা মামলায় বাড়িছাড়া।

অভিযুক্ত রহিম হাজীর বলেন, আমার দুই ছেলে বাড়িতে থাকে না, আমি একা বাড়িতে থেকে ব্যবসা করি। ছামেদ হাজী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। সামেদ হাজী একজন মামলাবাজ ও মিথ্যাবাদী। এলাকাবাসীর সাথে সংঘর্ষে তার বাড়িঘর ভাংচুর হয়েছে। কিন্তু কোন লুটপাট হয়নি। এছাড়াও সে ও তার লোকজন কয়েকবার আমার ইট খোলায় হামলা চালিয়ে লক্ষ লক্ষ টাকার ইট লুটপাট করে নিয়ে গেছে। এবিষয়ে এলাকাবাসীরা সব জানে।

বক্তালী ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, অধিপত্য বিস্তার নিয়ে রহিম হাজী ও সামেদ হাজী যুগ যুগ ধরে হামলা-মামলা করে আসছে। কিছু দিন পর পরই তাদের মধ্যে টেঁটাযুদ্ধ হয়। তাদের এই সংঘর্ষে দুইটি হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। আমি একাধিকবার তাদের দুই গ্রুপকে মিমাংসা করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হই। সেই কারনে আমি এখন নিরব ভূমিকা পালন করছি। আমি কারো পক্ষে কাজ করছিনা।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হকের কাছে জানতে তিনি জানান, তাদের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। হাজী ছামেদ আলীর বাড়ীঘর ভাংচুর ও ইটভাটা থেকে ইট লুট করে নিয়ে যাওয়ার সময় ইট বোঝাইসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয় এবং একটি মামলা রুজু করা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net