1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ইউএনও”র বাসার চারপাশে নানা রকমের সবজি চাষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাউজানে ইউএনও”র বাসার চারপাশে নানা রকমের সবজি চাষ

শাহাদাত হোসেন সাজ্জাদ , রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৯ বার

রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার তার সরকারী বাসভবনের চার পাশে নানা রকমের সবজি চাষ করছেন। নির্বাহী অফিসারের চাষ করা সবজি ক্ষেতের মধ্যে ফুলকপি, বাধা কপি, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পুই শাক, পালং শাক, টমাটো, শষা, বরবটি, ক্ষিরা, পুদিনা, ধন্যা পাতা, মরিচ, শিম রয়েছে। সরকারী বাসভবনের বাইরে পরিত্যক্ত জায়গায় লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ক্ষেতের চাষ করেন নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এছাড়া সরকারী বাসভবনের পাশে থাকা জমিতে বিভিন্ন প্রজাতির আম, জামরুল, পেঁপে ও লিচু গাছের চারা রোপন করা হয়েছে। এসব ফলগাছে ফলন এসেছে। আম গাছে আমের মুকুল, পেঁপে গাছে পেপে ধরেছে । সরকারী বাসভবনের ছাদে ড্রাগন ফলের চাষাবাদ করেন তিনি । ড্রাগন ফলের গাছে ড্রাগনের ফলন এসেছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানের সাধারন মানুষকে চাষাবাদ করতে আমি নিজেই সবজি ক্ষেত ও ফলের চাষাবাদ করেছি। আমরা বাসার চারপাশে লাউ, পেঁপে, মরিচ, ফুলকপি, বাধা কপি, মিষ্টি কুমড়া, লাল শাক, পুই শাক, পালং শাক, টমাটো, শষা, বরবটি, ক্ষিরা, পুদিনা, ধন্যা পাতা, মরিচ, শিমসহ নানা রকম সবজি চাষ করেছি।এসব উৎপাদিত সবজি থেকে পুষ্টির চাহিদা মেটাতে পারছি। এমনকি অতিরিক্ত কিছু সবজি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করি। রাউজানের কয়েকজন সাংবাদিকদের মধ্যে আমার ক্ষেতের সবজি উপহার দেওয়ায় আনন্দিত হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net