1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬০ বার

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রয়াত এক সাংবাদিকের পরিবার ও ৭ সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত। এসময় সাংবাদিক নেতারা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে শেরপুরে কর্মরত অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক প্রয়াত সাংবাদিক শাহ আলম বাবুলের পরিবারের হাতে ২ লক্ষ টাকা, অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিক নাজমুল হোসাইন ১ লাখ টাকা, নকলা প্রেসক্লাবের হারুনুর রশীদ, হাফিজুর রহমান লাভলু, বাবু চক্রবর্তী ও সোহাগী আক্তার ৫০ হাজার টাকা করে এবং জাহাঙ্গীর আলম তালুকদার ও সুজন সেনকে ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net