1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ৪ সিনিয়র আইনজীবী পেলেন সম্মাননা, বারের নির্বাচন ২৩ ফেব্রুয়ারী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে ৪ সিনিয়র আইনজীবী পেলেন সম্মাননা, বারের নির্বাচন ২৩ ফেব্রুয়ারী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬০ বার

শেরপুরে জেলা আইনজীবী সমিতির ৪ সিনিয়র সদস্য পেয়েছেন সম্মাননা। তারা হচ্ছেন পেশাগত জীবনে ৫০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী নিতাই লাল হোড় ও সিনিয়র আইনজীবী একিউএম ইকরামুল হক এবং পেশাগত জীবনে ৪০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী, সমিতির সাবেক সভাপতি চন্দন কুমার পাল ও সিনিয়র আইনজীবী আব্দুল খালেক। ২৯ জানুয়ারি বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে যারা পেশাগত জীবনে ৫০ বছর ও ৪০ বছর পূর্ণ করছেন, তাদেরকে সমিতির তরফ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে। এদিকে সম্মাননার মাধ্যমে সম্মানীত ও পেশাগত জীবনের দীর্ঘ সময়ের স্বীকৃতি পেয়ে এই ৪ সিনিয়র আইনজীবী বেজায় খুশি। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর শিবলু চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি চন্দন কুমার পাল, সিরাজুল ইসলাম, একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, এমকে মুরাদুজ্জামান ও খন্দকার মাহবুবুল আলম রকিব প্রমুখ। পরে আগামী ২৩ ফেব্রæয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী নুরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net