1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে মামলা ১০০টি দিলেও সমস্যা নেই- লেয়াকত আলী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে মামলা ১০০টি দিলেও সমস্যা নেই- লেয়াকত আলী

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬১ বার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গণ্ডামারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান লিয়াকত আলীর বিরোদ্ধে করা মামলায় শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিয়সিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এসময় আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিয়সিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুল ইসলামের আদালত এ রায় দেন। এর আগে সকাল সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত লিয়াকত আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আরও দুইটি (চাঁদাবাজি ও অস্ত্র আইনের) পৃথক মামলায় পুলিশ লিয়াকত আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী ২০ ও ২৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত চত্বর থেকে পুলিশের গাড়িতে তোলার সময় পুলিশের উদ্দেশ্যে লিয়াকত আলী বলেন, এরকম গাড়ি তিন চারটি নিয়ে এসে মামলা আরও ১০০টি দিলেও সমস্যা নেই।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি গণ্ডমারায় এস.এস. পাওয়ার প্ল্যান্টের বাইরে বালি সাপ্লাইয়ের পাইপ পরিবহনের সময় বেঁড়িবাধ সড়কে আবদুল খালেক গংদের সাথে ঠিকাদার সায়মনের লোকজনের সাথে তর্কাতর্কি থেকে সংঘর্ষের রুপ নেয়। এসময় গাড়ি ভাঙচুর ও মালামাল লুট করা হয়। এরপর রাতে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সায়মন ও পুলিশসহ ১৩ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই লিটন চাকমা বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে জাহিদ হাসান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net