1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালত প্রঙ্গনে তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর হামলা, বন্ধ হচ্ছেনা রক্তপাত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

আদালত প্রঙ্গনে তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর হামলা, বন্ধ হচ্ছেনা রক্তপাত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩২ বার

কুমিল্লা জেলা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে মামলার বাদীর উপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় যৌতুক মামলার বাদী ফাতেমার উপর হামলা করে তার তালাকপ্রাপ্ত স্বামী, শশুর ও তার লোকজনরা।পরে আহত ফাতেমাকে প্রথমে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে নিজ এলাকায় এনে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফাতেমার রক্তপাত বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসাক তাকে ঢাকা মেডিকেল প্রেরন করেন।

আহত ফাতেমা তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের হারুন অর রশীদ এর মেয়ে।

আহত ফাতেমা আক্তার জানান, হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন মনাইরকান্দি গ্রামের কামাল উদ্দিন মোল্লার ছেলে তৌহিদুল মোল্লার সাথে ২০১০ সালে ইসলামিক শরিয়া মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় দের লাখ টাকা ও আসবাবপত্র যৌতুক হিসেবে দেওয়া হয়। প্রথম ১-২ বছর সংসার ভালই চলছিলো। যখন আমার ছেলে বাবু হয় তখন থেকে যৌতুকের জন্য বারবার আমার উপর চালানো হয় শারীরিক নির্যাতন।

তিনি আরো বলেন, আমার পরিবার অসহায় নেই মোটা অংকের টাকা, তার পরও ধার দেনা করে আবার ২ লাখ টাকা দেয় এবং খালা থেকে ৩ লাখ টাকা নিয়ে একটি বসত ঘর করে দেয়। তারপর আবার টাকার জন্য মারধর শুরু করে, টাকা দিতে না পারায় তাঁকে বাপের বাড়ীতে পাঠিয়ে দেয়। গত কুরবানি ঈদের পর কোর্টের মাধ্যমে তাকে একতরফা তালাক দিয়ে নোটিশ পাঠায় তখন সে ২ সন্তানের মা। তখন তার বড় ছেলে হাবিবুর রহমানের ১১ বছর ও মেয়ে মরিয়মের ৭ বছর। তারপর তার কাবিনের টাকার জন্য কোর্টে মামলা করে। মামলায় ১ লাখ নব্বই হাজার টাকা রায় হয়। পাঁচবারে কোর্টের মাধ্যমে তাকে ৭০ হাজার দেওয়া হয়।

গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে বাকী ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ১ টাকাও দেয়নি। ফাতেমা বলেন, আমি কোর্ট থেকে নামার সময় তালাকপ্রাপ্ত স্বামী তৌহিদুল মোল্লা ও তার বাবা কামাল মোল্লাসহ ৫/৬ জন আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে তখন আমি অচেতন হয়ে পরে যাই। এখন আমার মুখ ও গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হচ্ছে,তিনি এর বিচার দাবী করেন।

এবিষয়ে তালাকপ্রাপ্ত স্বামী তৌহিদুল মোল্লা জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না, আদলতে হাজিরা ছিলো হাজির হয়ে চলে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net