1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাপ্তাই তথ্য অফিসের উদ্যাগে ইপিআই বিষয়ক কর্মশালা। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যাগে ইপিআই বিষয়ক কর্মশালা।

চাইথোয়াইমং মারমা রাঙামাটি জেলা প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৬ বার

সর্বস্তরে টিকা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে SBC এর আওতায় সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ নিয়ে ইপিআই বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়। বুধবার ২২ ফেব্রুয়ারী সকালে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে দিন ব্যাপী এ কর্মশালা ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্পদ ব্যক্তিহিসাবে ” জন্মের পর একটি শিশুর ইপিআই টিকার পাওয়ার অধিকার” ও পাহাড়ি দুর্গম জনপদে ইপিআই টিকার কার্যক্রম সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুইহলাঅং মারমা জানান, ইপিআই টিকার গুরুত্ব ও রাজস্থলী উপজেলার দূর্গম পাড়ায় পৌঁছে দিতে ইপিআই কার্যক্রম শক্তিশালী করনে সকলের সহযোগিতা বিষয়ে বিভিন্ন মত আলোচনা করেন।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার কাপ্তাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার টেকসই সামাজিক সেবা প্রদান ইউনিসেফ প্রকল্পের ব্যবস্থাপক প্রতিন দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান সহ ইউপি সদস্য,স্বাস্থ্য কর্মী,এনজিও কর্মী,শিক্ষক,ধর্মীয় ব্যক্তিত্ব,মাঠ সংগঠক ও সমাজের স্থানীয় সচেতন প্রভাবশালী ব্যাক্তিবর্গবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net