1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা আইডিয়াল কলেজে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লা আইডিয়াল কলেজে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার

ভাল ফলাফলের জন্য নিয়মিত রুটিন মাফিক পড়ালেখা করতে হবে।
লেখাপড়া করতে হবে আনন্দের সাথে, পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে হবে, অংশগ্রহন করতে হবে খেলাধুলাও সংস্কৃতি কর্মকান্ডে।
শুধু মাত্র ভাল ফলাফল করলে হবে না, ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। পরিবার, সমাজ ওদেশে যাঁদের ঋণে আমরা ঋনি, সেই ঋন পরিশোধে মন ও মেধাকে কাজে লাগাতে হবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী শিক্ষাবিদ ও শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ এর সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম কুমিল্লা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা,হিসাববিজ্ঞান বিভাগের সহকারী ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার,ব্যবস্থাপনা বিভাগের
প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার। কুমিল্লা আইডিয়াল কলেজ এর শিক্ষক মিলনায়তনে
শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ুম শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন – পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিনই প্রস্তুতি নিয়ে শিক্ষকতা পেশাকে নবায়ন করতে হবে। সবশেষে তিনি কুমিল্লা আইডিয়াল কলেজ এর মেজর গণি পাঠাগারের জন্য মেজর গণিকে নিয়ে লেখা তিতাস চৌধুরীর বইটি কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর নিকট প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net