1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮২ বার

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মৌসুমি পতিত জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাসরিষা-৪ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস পালিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিনাসরিষা-৪, ৯ ও বারী-১৪ সহ চাষকৃত উচ্চ ফলনশীল সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং ২০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল কালোতিলের বীজ বিতরণ করেন।

বিনা’র রাজস্ব খাতের অর্থায়নে এবং বিনা উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌদ্দগ্রাম, কুমিল্লার যৌথ উদ্যোগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ী আইডিয়াল স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, মো: সোহেল রানা।

বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: আশিকুর রহমানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান, কুমিল্লা তথ্যকেন্দ্র সার্ভিসের উপ-সহকারী অফিসার মহসিন মিয়াজী, বিনা’র কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, স্থানীয় ইউপি সদস্য নূরে আলম মামুন, ভাটবাড়ী আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কৃষক আজিম উদ্দিন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net