1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে স্কুল ও মাদ্রাসায় দুদকের শিক্ষাসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নবীনগরে স্কুল ও মাদ্রাসায় দুদকের শিক্ষাসামগ্রী বিতরণ

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় প্রদত্ত ১৮৬ টি শিক্ষা সামগ্রী উপজেলার ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

শিক্ষা সামগ্রীপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসা, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়, জিনোদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মেজারিং স্কেল, স্কুল খাতা, জ্যামিতি বক্স, পানির পট, টিফিন বক্স, কলমদানী, ছাতা, ডাস্টবিন, পার্স, স্কুল ব্যাগ।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু মোছা, প্রধান শিক্ষক কাউসার বেগম, সুপার আব্দুল মতিন, আহমেদ আলী, গোলাম সাদেক, উপজেলা দুপ্রক সদস্য সিনিয়র শিক্ষিক আমেনা খাতুন, প্রভাষক শিউলী পারভিন, সাংবাদিক আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক আবু কাউসার, শুভেন্দু চক্রবর্তী শুভ, আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net