1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে জলদস্যু সেলিম সহ ৪জন অস্ত্রসহ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

বাঁশখালীতে জলদস্যু সেলিম সহ ৪জন অস্ত্রসহ গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৬ বার

র‌্যাব-৭ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদে খবর পেয়ে চট্টগ্রামের বাঁশখালী থেকে জলদস্যুতার সাথে সরাসরি সম্পৃক্ত ৪ জলদস্যুকে গ্রেপ্তার করেছে। এ সময় ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ২টি হাতুড়ি, ৩টি দা, ১ টি কিরিচ, ২টি শাবল, জাল এবং দস্যুতাবৃত্তিতে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিবাগতরাতে উপজেলার গন্ডামারা, বড়ঘোনা, বাংলাবাজার, শীলকূপে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মাহবুব আলম।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার মো. কাইছার প্রকাশ কালু (২৫), মো. সেলিম প্রকাশ ডাকাত সেলিম (৪০), মো. ইকবাল হোসেন (১৫) ও পূর্ব বড়ঘোনার মো. জাহিদ (২৫)।

গত ১৭ ফেব্রুয়ারি তারিখে বরগুনার পাথরঘাটার গভীর বঙ্গোপসাগরের বয়া নামক এলাকায় দুর্ধর্ষ জলদস্যুদের আক্রমনে ৯ জন জেলে নিখোঁজ ও বোট ডাকাতির ঘটনার সংশ্লিষ্টতার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, আসামীরা ১০ ফেব্রুয়ারি বোট নিয়ে সমুদ্রে গমণ করে এবং কক্সবাজার কুতুবদিয়া চ্যানেল এলাকায় একটি ডাকাতি সংঘটিত করে, পরবর্তীতে পুনরায় ডাকাতির উদ্দেশ্যে বরগুনা- পটুয়াখালি চ্যানেলের দিকে গমন করে ২য় ডাকাতিটি সংঘটিত করে। আটককৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলদস্যুতার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং আসামীগণের নিজহাতে দেখিয়ে দেওয়া স্থান হতে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরাঞ্জামাধি উদ্ধার করা হয়। এছাড়াও গত ১৭ ফেব্রুয়ারি ১৮ জন জেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম, ৯ জন জেলে নিখোঁজ এবং প্রায় ২০ লাখ টাকার রসদ সামগ্রী লুটে নিয়ে যাওয়ার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো বলে অকপটে স্বীকার করে আসামীরা।

উল্লেখ্য, আসামী মো. কাইছারের নামে বাঁশখালী থানায় ২টি চুরির মামলা, মো. সেলিমের নামে ৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১ টি অবৈধ অস্ত্র আইনে মামলা এবং বাকি ৪টি সন্ত্রাসী কর্মকান্ডের মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-৭।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net