https://www.dailyshamolbangla.com/
মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।
উপজেলা কৃষি উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিজন কুমার বিশ্বাসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদের ভেটেনারী সার্জন ডাক্তার সুশান্ত কুমার রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।
তিন দিনব্যাপী এ মেলায় ১৫ টি স্টলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শন ও নানা বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। সমাপনী দিনে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।