1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া আমিলাইষে অমর একুশে বই মেলা ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতকানিয়া আমিলাইষে অমর একুশে বই মেলা ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্বোধন

মো.ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২১ শে ফ্রেবুয়ারী মঙ্গলবার সকালে আমিলাইষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অমর একুশে বইমেলা -২০২৩ এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী।

অমর একুশে বইমেলায় উপস্থিত ছিলেন আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মাস্টার আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর ছাদেক, আমিলাইষ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা বেগম, শিক্ষক আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য বিপ্লব চক্রবর্তী, লোকমান হাকিম, মো.রুবেল, মো. সেলিম, মোঃ মহিউদ্দিন, রনি চৌধুরীসহ আমিলাইষ ইউনিয়নের সকল সদস্যবৃন্দরা।

অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বীরশ্রেষ্ঠ শহীদবৃন্দ, ভাষাবিদসহ বিশিষ্ট সাংবাদিক, লেখকদের বইয়ের সমাহার সাজানো হয়। পাশাপাশি শিশু-কিশোর সহ বিভিন্ন ধরনের বইয়ের স্টল সাজানো হয়। অমর একুশে বইমেলায় আমিলাইষ ইউনিয়নের আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব গাটিয়া ডেঙা উচ্চ বিদ্যালয়, আমিলাইষ আদর্শ দাখিল মাদ্রাসা, যায়েদ বিন সাবিত দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই সংগ্রহ করেন।

দুপুর ১টায় শুভ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net