1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবিধা বঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুবিধা বঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন

আবদুল আলী।
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৪ বার

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বড়পিলাক বাজার মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ০২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ০৩ টি মাদ্রাসা/ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা, ০৫ টি বসত বাড়ীর মেরামতের জন্য ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা, ০৩ জন গরিব দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, ০৯ জনকে পড়ালেখার সুবিধার জন্য সোলার প্যানেল, স্কুলে বেঞ্চ ও চেয়ার/টেবিল ক্রয়ের জন্য নগদ অর্থ, ০৪ জন কৃষকের মাঝে নানা রকম কৃষি সামগ্রী এছাড়াও ০৮ জন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান এর সাথে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ। জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net