1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২৩ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানো বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় সভাপতিত্ব করেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিন।

১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রা টি বের হয়ে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল হোসেন তুহিনের সভাপতিত্বে উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা ১০দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের দাম কমানো ও বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিনা শর্তের মুক্তির দাবি করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউছুফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, এস এম মিলিন সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০দফা দাবির পরিপ্রেক্ষিতে সামনের দিকে এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net