1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা , - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা ,

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৮৫ বার

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম বারের মত বিচার বিভাগের বিজ্ঞ বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। মূলত “জেলা জজ আদালত” বনাম “জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত” টিমের মধ্যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৮ ফেব্রুয়ারি । এ খেলায় জয়লাভ কারী টিম অর্জন করবেন একটি মূল্যবান ট্রফি। এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুব সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দেখা যায়, “জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত” টিমের খেলোয়াড়গণ প্রস্তুতিমূলক খেলায় অংশগ্রহন করছেন। সেখানে চোখে পরে বিরল এক ঘটনা, যেখানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকগণ আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ফুটবল খেলছেন। বিষয়টি দেখে অনেকেই সেখানে দাড়িয়ে খেলা উপভোগ করেন। ফুটবল ও ঠাকুরগাঁও আদালত সংশ্লিষ্ট ইতিহাসে বিরল এ ঘটনার সাক্ষী হয় কয়েকশ মানুষজন।

সে খানে লক্ষ্য করা যায় খেলোয়াড়দের ২টি অংশে বিভক্ত করে ২টি টিম বানিয়ে প্রস্তুতিমূলক খেলা চলছে। খেলায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বল নিয়ে গোল করার প্রচেষ্টায় রয়েছেন ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। বল আদান-প্রদান করছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম। একই সাথে দেখা যায় একটি গোল বারে কিপারের দায়িত্বে রয়েছেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন। অপর টিমের গোলবার সামলাতে দেখা যায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে।

ঠাকুরগাঁও আদালতের বিজ্ঞ বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার প্রস্তুতিমূলক খেলা প্রত্যক্ষ করেন কয়েকশ মানুষজন। তারা খেলাটিকে ফুটবলের সৌন্দর্য ও সকলের জন্য অনুপ্রেরনা উল্লেখ করে মন্তব্য করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও “জেলা জজ আদালত” বনাম “জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত” টিমের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি ভেন্যু নির্ধারিত হওয়ার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net