ঢাকা   ১০:২৬:৫২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ড. শাহিনের‘উদ্যোক্তা এবং সফলতা’বইয়ের মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের তরুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে শিল্প উদ্যোক্তা ড. মুহিবুল্লাহ শাহিনের লেখা ‘উদ্যোক্তা এবং সফলতা’ বইয়ের মোড়ক উম্মোচিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় একুশে বইমেলার ভিন্নমাত্রা প্রকাশনী (৪০৫
নং স্টল) এ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটির পরিবেশক দি পাথফাইন্ডার পাবলিকেশন্স। বইটি একুশে বই মেলার ৪০৫
নং স্টলের ভিন্নমাত্রা প্রকাশনীতে পাওয়া যাবে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লেখক ড. মুহিবুল্লাহ শাহিন, জাতীয় পাবলিক স্পিকার ড. আলমাসুর রহমান
রূপা আহমেদ, পিজি হাসপাতালের অতিরিক্ত কন্ট্রোলার আ; হাকিম, ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুপা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ, ২০০২ ব্যাচের এডমিন মাহমুদুল হাসান সুমন, ওয়ের সেক্রেটারি শরিফা ইশরাত জাহান সাদিয়া, সাংবাদিক ইমরান মাহফুজসহ ওয়েব ফাউন্ডেশন ও ২০০২ ব্যাচের অসংখ্য বন্ধু, শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

এসময় লেখক ড. মুহিবুল্লাহ শাহিন বলেন, উদ্যোক্তাদের নিয়ে তেমন কোনো প্রকাশণা আমাদের দেশে নেই। তাই নতুন ও তরুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আমার এই বই লেখা। তরুনরা উৎসাহিত হলেই আমার এ লেখা সার্থকতা লাভ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি