1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

শাহাদাত হোসেন রাসেল কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩১ বার

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে
সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৩ই ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টায় উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্বরে তাওহিদী জনতার পক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়।
বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মোস্তফা সুফীর সভাপতিত্বে সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ আপামর জনগন।

উল্লেখ্য মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগীর সাথে অংশগ্রহন করে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর তৃতীয় স্থান অর্জন করে। এর আগে হাফেজ তানভীর হোসাইন সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে উপজেলায় আনন্দ বিরাজ করছে।

হাফেজ তানভীর হোসাইন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের আব্দুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াছ মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢ়াকার ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রাসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net