1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাস্তা-ঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না- এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রাস্তা-ঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না- এমপি ফজলে করিম

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০৯ বার

রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন,দোকানের সামনে,বাড়ি, বাসা বাড়ির অংশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলেরই দায়িত্ব।দোকানে ক্রেতা আসলে তাদের ময়লা ফেলার জন্য দোকান মালিককে ময়লার পাত্র রাখতে হবে।ক্রেতাদের বলতে হবে এটি ব্যবহার করতে। রাস্তা-ঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না। সবাইকে নিজ থেকে দায়িত্ব নিতে হবে রাউজানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। আমরা যদি নিজ থেকেই দায়িত্ব নিয়ে কাজ করলে রাউজান হবে একটি
পরিস্কার পরিচ্ছন্ন মডেল উপজেলা । শনিবার তিনি রাউজান পৌরসভার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি
প্লাস্টিকময় পৃথিবী থেকে বেরিয়ে পরিবেশবান্ধব পাটের তৈরি বিশেষ ঝুঁড়ি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস আদালতে শুষ্ক আবর্জনা ফেলার জন্য প্রথম ধাপে ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ৫০ হাজার বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর কাজী মুহাম্মদ ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, দিলীপ কুমার চৌধুরী, শওকত হাসান, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেসা, পৌরসভার সুপারভাইজার ইকবাল হোসেনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net