1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা লালমাইয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কুমিল্লা লালমাইয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৯৩ বার

মানবতার সেবায় স্কাউটিং,স্কাউটিং এর মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করার মধ্য দিয়ে মানুষের ভেতরের সুপ্ত ও ঘুমন্ত বিবেক জেগে ওঠে। বর্তমানে বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং কল্যাণমুখী সংগঠনগুলোর মধ্যে স্কাউটিং অন্যতম।তরুণদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলাই হলো স্কাউট আন্দোলনের উদ্দেশ্য। এ সব কথা বলেন- কুমিল্লা লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর গ্রুপ ক্যাম্পে স্কাউটদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ -কমিশনার (প্রশিক্ষণ) ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ উত্তম কুমার হাজরা এলটি।

এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস- কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো আখতারুজ্জামান, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ আক্তার হোসেন এলটি,সফিউল্লা এলটি। এ সময় উপস্থিত ছিলেন
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর সিনিয়র সহকারী শিক্ষক ও ক্যাম্পের অবজারভার তারেকুল আযম খান,কো- অর্ডিনেটর রওশন আরা এলটি,ডেপুটি কো- অর্ডিনেটর মো. রুস্তম আলী, প্রোগ্রাম চীফ জুবায়ের ইউসুফ,
স্কাউট লিডার মনোয়ারা হক,হাজেরা খাতুন,আমিনুল কাওসার খান দিপু,রোভার ইলহাম হাসান চৌধুরী, আজহারুল ইসলাম, জুনায়েদ আলভি, আনিকা তাহসিন,আশুরা আক্তার, নাবিলা নাজ আমিনসহ স্কাউট সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net