1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৫৬ বার

শেরপুরের নকলায় কোরআনের হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিন নামের এক শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক।
বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে হাফেজ মতিনের হাতে এই ভ্যানগাড়ী তুলে দেন তিনি।

জানাযায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা চার সন্তানের জনক কোরআনে হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিন। সে দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলার বিভিন্ন বাজারে ভাঙ্গা ভ্যানগাড়িতে শরবত বিক্রি করে কোনমত সংসার চালাচ্ছিলেন। তার একমাত্র আয়ের উৎসই ছিল ভ্যানগাড়ীটি। পুরাতন হওয়ায় প্রায় সময়ই নস্ট থাকতো গাড়ীটি। যেদিন শরবত বিক্রি করতে না পারত সেদিন তার ঘরে চুলায় আগুল জ্বলতো না। হঠাৎ আবু হামজা কনকের নজরে আসে বিষয়টি। হাফেজ মতিনের পরিবারের কথা চিন্তা করে নতুন একটি ভ্যানগাড়ী উপহার দেন। কনককে ঝড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন এই হাফেজ।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক বলেন, হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিনের বানানো শরবত প্রায় সময় খেতাম। হঠাৎ কয়েকদিন যাবৎ শহরে তাকে দেখিনা। খোঁজ নিয়ে জানতে পারি শরবত ফেরি করে বিক্রি করা ভ্যানগাড়িটি নস্ট। তার আয়ের পথও বন্ধ হয়ে গেছে। তাই ব্যক্তিগত উদ্যেগে আমি একটি নতুন ভ্যানগাড়ি উপহার দেই। ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থাকে। আমি আমার স্বাধ্যমত চেষ্টা করেছি সামান্য কিছু করার। তবে সমাজের বিত্তবানরাও যতি এমন অসহায়দের পাশে দাড়াঁতো তাহলে আমাদের সমাজটা আরো আগে বদলে যেতো। সবার সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net