1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বহিরাগত হামলার প্রতিবাদে কুবি বঙ্গবন্ধু পরিষদের মৌন মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বহিরাগত হামলার প্রতিবাদে কুবি বঙ্গবন্ধু পরিষদের মৌন মিছিল

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার

অছাত্র, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের উপর নির্মম হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মৌন মিছিল করেছে বঙ্গবন্ধু পরিষদের (সাইদুল-মুর্শেদ) একাংশ।

সোমবার (১৩মার্চ) ১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে প্রায় অর্ধশত শিক্ষকের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা মৌন মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা দাবি করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতা ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এই ক্যাম্পাসকে যেন অবিলম্বে নিরাপত্তা বিধান করে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। বিশ্ববিদ্যালয় পরিবার যেন নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রশাসন যেন এবিষয়ে সুদৃষ্টি দেন।

অভিযোগ ভিত্তিহীন বলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মানববন্ধন:
সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমানকে ছাত্রী হলের ছাত্রলীগের সভাপতি কর্তৃক মানহানিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সামনে সাবেক ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস স্থানীয় যুবদল নেতা ও তার অনুসারীদের নিয়ে ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। পরে ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগ নেতারা।
গত ১২ মার্চ সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টরের অপসারণের দাবিতে বিভিন্ন বিভাগের অন্তত ৮ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকের্ড ও ব্যঙ্গচিত্র হাতে নিয়ে মানববন্ধন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net