ঢাকা   ০৭:০৮:৫০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের প্রচেষ্টায় ১২০ কেজি ক্ষতিকারক জেলিযুক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌর মৎস্য আড়তে জব্দকৃত চিংড়ি মাছগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সুত্রে জানা গেছে, সোমবার রাতে বারইয়ারহাট পৌর মৎস্য আড়তের আলমগীরের মায়ের দোয়া ফিস সেন্টার ও জানে আলমের একতা ফিস সেন্টার থেকে ১২০ কেজি ক্ষতিকারক জেলিযুক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের পরামর্শে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় জব্দ করা ১২০ কেজি গলদা চিংড়ি বারইয়ারহাট মৎস্য আড়তে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা চিংড়ির বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, দীর্ঘদিন ধরে বারইয়ারহাট মৎস্য আড়তে ক্ষতিকর রং মিশ্রিত বিভিন্ন প্রকারের মাছ ও জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগ শুনে আসছি। মৎস্য আড়তে যারা এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের সতর্ক করি যাতে এমন কর্মকাণ্ড না করে। এরপর থেকে মৎস্য আড়তে নজরদারি বাড়িয়ে দিই, তারই প্রেক্ষিতে ৪টি কার্টুনে ১২০ কেজি গলদা চিংড়ি জব্দ করি। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে মাছগুলো পুড়িয়ে ধ্বংস করে দিই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি