1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ইসলামী ব্যাংক কেরানিহাট শাখার ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতকানিয়ায় ইসলামী ব্যাংক কেরানিহাট শাখার ইফতার ও দোয়া মাহফিল

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৫১ বার

ইসলামী ব্যাংকের সাতকানিয়া কেরানিহাট শাখার উদ্যোগে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কেরানিহাট শাখার কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী।

অনুষ্ঠানে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মাহমুদুল হক ওসমানী।

কেরানিহাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলী, হাফেজ মোজাফফর আহমদ, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক শহিদুল ইসলাম বাবর, ব্যাংকের কর্মকর্তা মোঃ হান্নান, গ্রাহকদের মধ্যে মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোঃ ইদ্রিচ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন গারাংগিয়া রব্বানিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net