1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মতিঝিলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

মতিঝিলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার

রাজধানীতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব।

বুধবার রাজধানীর শাপলাচত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদেন খাইরুল ইসলাম সজীব। যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার পূর্বে সজীবের নেতৃত্বে শাপলাচত্বর থেকে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসা হয়। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে থাকা নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে আশেপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net