1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওয়া রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

মাওয়া রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩২১ বার

মুন্সীগঞ্জের পদ্মা-সেতুর কোল ঘেষা মাওয়া রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চ শব্দে গান বাজনা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাটর এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় পার্টি নেতা, বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার সুশীল সমাজের ৫ শতাধিক মানুষ।

সভায় বক্তারা বলেন, মাওয়া রিসোর্টের আশপাশে ৯টি মসজিদ, ১টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন, ১টি কবস্থান, ২টি মাদরাসা ও ১টি বাজার আছে। কিন্তু রিসোর্টে সারাক্ষণ উচ্চশব্দে গান বাজানোর কারনে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মারা গেলেও দাফন করার সময় গান বাজনা বন্ধ করা হয় না। কবর জিয়ারতের সময় ও একই অবস্থা। সুইমিং পুল এ মেয়ে মানুষ নাচানাচি করে। মসজিদ শুলোতে মুসুল্লিদের গানের আওয়াজে নামাজও পরতে অসুবিধা হয়। আশেপাশের বাড়ির বৃদ্ধ, শিশু ডিজে মিউজিক এর সাউন্ড এ অসুস্থ হয়ে পরছে। কিন্তু রিসোর্ট মালিক প্রশাসনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় ভয়ে আশেপাশের লোকজন কিছু বলতে পারে না। রিসোর্টটিতে একেকটা রুম ঘন্টাব্যাপী ভাড়া দেওয়া হচ্ছে। মেয়ে নিয়ে কারবার থেকে শুরু করে সব ধরনের মাদকদ্রব্যের আখড়াও বলা চলে। প্রায় ১০০/১৫০ লোক এইখানে কাজ করে, অথচ এলাকার কনো লোক কে এইখানে চাকরি দেওয়া হয় না। এর কারন,তাদের সব গুমর ফাশ হয়ে যাবে। তাই দূর থেকে স্টাফ এনে নিয়গ দেওয়া হয়। এলাকার লোক নিয়গ দিলে এসব অপকর্ম করতে দিবে না। দূর এর স্টাফ দের দিয়ে তারা মেয়ে, গাজা, ইয়াবা, ফেন্সিডিল সরবরাহ করা হয়। এলাকার লোক তো এসব করতে দিবে না। তাই এদের চাকরি দেওয়া হয় না। তাই এই নোংরামি,ডিজে গান বাজনা বন্ধের দাবি জানায় তারা।

সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কে এম জাহাঙ্গীর আলম মোহন, লৌহজং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুমন, মেদিনী মন্ডল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান অরুণ, মাঝারুল ইসলাম তুহিন ঢালী, উপজেলা জাতীয় পার্টি নেতা দীন ইসলাম, আওয়ামীলীগ নেতা আল ফারুক, দক্ষিণ মেদেনি মন্ডল কেন্দ্রীয় মসজিদের ইমাম হাজী আব্দুল্লাহ আল মামুন, মাহামুদ পট্টি বাইতুস ছালা জামে মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন খান, মেদেনি মন্ডল ইউনিয়ন ইউপি সদস্য হাসেম খান, যুবলীগ নেতা শামিম আহমেদ, বাবু শিকদার, পিন্টু তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net