1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৮১ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিক, সুশীল ও যুব সমাজের সম্মানে কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে হোটেল অফবিট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী কমিটির সদস্য রবিউল হোসেন ভূঁইয়া স্বপন, উপজেলা যুবলীগ নেতা শামসুল হক বকুল, জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক জোবায়ের হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রামে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এবং দলীয় ঐক্যের গুরুত্বারোপ করে বলেন, ‘বিএনপি-জামায়াত ওৎ পেতে রয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নানা ফন্দি করছে। তাদেরকে সে সুযোগ দেয়া হবে না। এখনই সময় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে একই ছাতার নীচে এসে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার। দলের পক্ষ থেকে চৌদ্দগ্রামে যাকেই স্বাধীনতা ও উন্নয়ের প্রতীক নৌকা প্রদান করা হয়, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো৷ দল ও দেশের স্বার্থে তাই করা উচিত। এ সময় তিনি সাংবাদিকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net