1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রিপনকে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সম্মাননা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

সাংবাদিক রিপনকে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪১৩ বার

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) এর উদ্যোগে নবনির্বাচিত নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রিপনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর টিকাটুলিতে অবস্থিত অভিজাত রেস্তোরাঁ গ্র্যান্ড দরবার রুফটপে ইফতার পূর্বে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রিপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাফরুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) দুই অংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহিদুল ইসলাম সহিদ, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ক্রীড়া সম্পাদক শফিফুল ইসলাম রিপন ও শাহনাজ পলি। বিজেএফ এর সাংগঠনিক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি নাসরিন গীতি, যুগ্ম সম্পাদক জ,ই বুলবুল, কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, মাসুদ রানা, মনসুর আহমেদ, নুরে আলম জীবন, মোস্তাক রহমান, রুবেল, রহমান মল্লিক, বিশ্বনাথ পাল প্রমুখ।

এছাড়া সংগঠনের সদস্য কালের কণ্ঠের আহসানুল হক টুটুলের আত্মার মাগফিরাত কামনায় এবং আরেক সদস্য জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সামছুল আলম সেতুর আরোগ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সহিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net