1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষি ও কৃষক বাঁচাতে বন্ধ করতে হবে কৃষি জমির টপ সয়েল কাটার মহোৎসব- লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

কৃষি ও কৃষক বাঁচাতে বন্ধ করতে হবে কৃষি জমির টপ সয়েল কাটার মহোৎসব- লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার

শনিবার (২০ জানুয়ারী ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে সমাজ উন্নয়নমূলক ও পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন আরকেএস ফাউন্ডেশন (রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন) ও রেজাউল করিম সিকদার যুব সোসাইটি’র উদ্যোগে আবাদী জমির টপ সয়েল কাটা, পরিবেশ দূষণ, জীব বৈচিত্র্য জীবন রক্ষার্থে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও সাংবাদিক ও পরিবেশ আন্দোলন কর্মী মুজিব উল্ল্যাহ্ তুষারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ফসলি জমি কমে আসছে। সেটি হওয়া মানে খাদ্যের উৎপাদনও কমে যাওয়া। আমরা দিন দিন আমদানি নির্ভর দেশ হয়ে উঠছি। দুর্যোগ- মহামারিতে এর বিরুপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। যে কারণে সরকার থেকে বারবার বলা হচ্ছে, কোন আবাদি জমি যাতে পতিত না থাকে। এখন সেই ফসলি জমির মাটিই যদি কেটে নেওয়া হয়, তাহলে চাষাবাদ বা খাদ্য উৎপাদন হবে কী করে।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার বলেন, কৃষি ও কৃষক বাঁচাতে বন্ধ করতে হবে কৃষি জমির টপ সয়েল কাটার মহোৎসব। মাটি কাটার মৌসুমে গ্রামের জনসাধারণকে সচেতন করতে হবে জমির উপরি ভাগের ৬ থেকে ১৮ ইঞ্চির মধ্যেই থাকে সব ধরণের জৈব গুনাগুন। অথচ এটাই কেটে নেয়া হচ্ছে। ফলে এসব জমির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে আশাস্কাজনক হারে। চট্টগ্রামের ১৪ উপজেলায় প্রায় ৪ শতাধিক ইটভাটা রয়েছে। মূলত এসব ইট ভাটার জন্য প্রয়োজন হয় মাটি। প্রশাসন কর্তৃক ইটভাটার জন্য পুকুর ও অনাবাদি জমির মাটি কাটার অনুমতি রয়েছে। কিন্তু তারা তা না করে ফসলি জমির টপ সয়েল দেদার কাটছে, এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে কৃষিজমি এবং জমির কমছে উর্বরতা অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে।

মানববন্ধনে স্থানীয় কৃষকেরা বলেন, গত দুই দশক ধরে ফসিল জমিতে ধান, মরিচ, সরিষা, পেঁয়াজ, রসুন, পাট, সয়াবিন, কালো জিরা ও শাকসবজি উৎপাদন করছে। কিন্তু স্থানীয় একটি চক্র এসব ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ জানাই। এ সময় কৃষক রাব্বি মিয়া বলেন, ‘আমরা কৃষিকাজ করে খাই। আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ফসলি জমি নষ্ট হলে পথে বসতে হবে। সরকারের কাছে আমরা মাটি কাটা বন্ধের দাবি জানাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী আবসার উদ্দিন অলি, মাহবুবুর রহমান সুজন, মো. মহিউদ্দিন ছগীর, মীর মুহাম্মদ জাফর ছাদেক নয়ন, আসহাব উদ্দিন, লিও জান্নাতুল নাঈম নিশি অর্ধশতাধিক পরিবেশ আন্দোলন কর্মী, শিক্ষক, সাংবাদিক ও কৃষকসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net