1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অজ্ঞাতনামা ৫ হাজার ৩’শতাধিক আসামী চন্দনাইশে নিবার্চন সহিংসতায় ৬ মামলায় ৫৮ আসামী। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অজ্ঞাতনামা ৫ হাজার ৩’শতাধিক আসামী চন্দনাইশে নিবার্চন সহিংসতায় ৬ মামলায় ৫৮ আসামী।

এস.এম.জাকির চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২৮৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি, হাশিমপুরে ৬টি মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার ৩’শ ১৫ জনকে আসামী করে মামলাগুলো দায়ের করা হয়। এ সকল মামলার কারণে অনেকে গ্রেফতার আতংকে রয়েছে।

 দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে গত ৬ জানুয়ারি রাতে চৌধুরী পাড়ার শেখ টিপু চৌধুরী (সাবেক ভিপি)’র বাড়িতে হামলার ঘটনায় টিপু চৌধুরী বাদি হয়ে আবদুর রহিমসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জন আসামী করে মামলাটি দায়ের করা হয়। এদিকে ৭ জানুয়ারি সকালে হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাকে মারধর করার ঘটনায় মো. জসিম উদ্দীনসহ ৪ জনকে আসামী করে ৯ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ভোটের দিন তথা ৭ জানুয়ারি বিকালে দোহাজারী পৌরসভার সামনে দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম কায়সারকে মারধর করার ঘটনায় আমিনুল ইসলাম কায়সার বাদি হয়ে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৭০/৮০ জন অজ্ঞাতনামা আসামী দিয়ে গত ১২ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। একইদিন দুপুরে বদুর পাড়া এলাকায় ভোট কেন্দ্রের সামনে পুলিশের গাড়ি ভাংচুর করার ঘটনায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে গাড়ি চালক বাপ্পি দাশ বাদি হয়ে গত ১২ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ভোটের দিন ভোর রাতে বুলার তালুক এলাকায় ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিলের বাড়িতে হামলার ঘটনায় তিনি  বাদি হয়ে কাউন্সিলর আবু তৈয়ুবসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামী করে গত ১১ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন সন্ধ্যার ঘটনায় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দোহাজারী রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বাদি
হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০০/৫০০০ আসামী করে গত ১১ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net