1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিঠি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

সাতকানিয়া চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিঠি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩৯৫ বার

মো.ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন সংবিধান অনুযায়ী সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরি পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি মনোনীত হয়েছে মো:সামির হোসেন ত্বকি। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছে মো:এনামুল হক।

বুধবার চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সাবেক সভাপতি তারেক হোসাইনের
সঞ্চালনায় নির্বাচন কমিশনার নাজিম উদ্দীনের পরিচালনায় সভাপতি শরিফুল ইসলাম নেতৃত্বে নগরে একটি হোটেলের মিলনায়তনে সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নাম ঘোষণার পর নবনির্বাচিত  সভাপতি, সেক্রেটারিকে শপথ পাঠ করান চরতি ইসলামি সমাজ কল্যান ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদের সদস্য মুসলিম উদ্দিন  জুনাইদ ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: জুনাইদুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক , সালাউদ্দিন বাদশা, দিদার তালুকদার , মোসলেহ উদ্দিন জুনাইদ সহ অন্য আন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো:জুনাইদুল হক বলেন, চরতি ইউনিয়ন কে একটি স্মার্ট চরতি গঠন করতে হবে। যুব সমাজ কে রক্ষা করতে হলে  মাদক ইয়াবা নির্মূল করতে হবে। নেশা মুক্ত একটি সমাজ গঠন করার জন্য সকল যুবককে কে সৎ, যোগ্য, দক্ষ, দেশ প্রেমিক হিসেবে গঠন করতে হবে। চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি নিয়ামতপূর্ণ সংগঠনের নাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে সমাজ সংস্কার ও মানব সেবায় প্রথম উদ্দেশ্য হিসাবে ভূমিকা রাখছে। সময়ের বাকে বাকে সর্বোচ্চ ত্যাগের  মাধ্যমে আল্লাহর রহমতে আজ এ পর্যায়ে এসেছে।

তিনি চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি জেনারেলসহ সকল পর্যায়ের জনশক্তিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

নবনির্বাচিত সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি ও শুভাকাঙ্ক্ষি দেশবাসীর নিকট দোয়ার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net