1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৩ বার

ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারী মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় তিনি খেলোয়ারদের সাথে পরিচিতি হন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারি দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশের এ টুর্নামেন্টে চারটি সার্কেলে (সদর থানা পুলিশ ক্রিকেট দল,রাণীশংকৈল-
বালিয়াডাঙ্গী থানা ক্রিকেট দল, পীরগঞ্জ-হরিপুর ক্রিকেট দল, রুহিয়া-ভূল্লি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)‌ লিজা বেগম, (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, সদর সার্কেল মিথুন সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে সদর সার্কেলের সাথে পীরগঞ্জ-হরিপুর সার্কেল ক্রিকেট দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net