1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৮২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকা থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় মো: আব্দুল মমিন (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জামালপুর জেলার মেলান্দ থানার মো: ইয়াস আলী আখন্দ এর ছেলে। বুধবার (২০ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, বুধবার সকাল অনুমান সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় মুখে স্কচটেপ বাধা অবস্থায় মহাসড়কের পশ্চিম পাশে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের পর স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। নিহতের বাড়ী জামালপুর জেলার মেলান্দ থানায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় মহাসড়কের ঢাকামুখি লেনে রাস্তার পশ্চিম পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। নিহতের স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net